Apan Desh | আপন দেশ

ডিসি

ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

টাঙ্গাইল ডিসি অফিসের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তার (এও) বিরুদ্ধে আত্মীয়ের জমি দখলের অভিযোগ ওঠেছে। বুধবার (১৫ জুলাই) ভুক্তভোগী কানিজ ফাতেমা প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মটরা গ্রামের মো. রহিজ উদ্দিনের মেয়ে কানিজ ফাতেমা লিখিত বক্তব্যে দেন। তিনি বলেন, তার বাবা-চাচারা তিন ভাই মিলে মটরা মৌজায় বিভিন্ন দাগে ৩১৮ শতাংশ জমি কিনে। সে অনুযায়ী রহিজ উদ্দিন, আ. রশিদ মিয়া ও রাজু আহমেদ তিন ভাইয়ের নামে জমিগুলোর নামজারি সাপেক্ষে খাজনা পরিশোধ করা হয়। কিন্তু তার বড় চাচা আ. রশিদের মেয়ের জামাতা নজরুল ইসলাম প্রভাব খাটিয়ে তাদের ভাগের ২১ শতাংশের বসতবাড়ি ব্যতিত বাকি ৮৫ শতাংশ জমি জবরদখল করে নিয়েছেন। যিনি টাঙ্গাইল ডিসি (জেলা প্রশাসক) অফিসের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তা (এও) হিসেবে কর্মরত।

০৮:৩৮ পিএম, ১৫ জুলাই ২০২৬ বুধবার

মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে দুঃসংবাদ

মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে দুঃসংবাদ

মুক্তি পাচ্ছে না অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। আগামী ১৫ মে এ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এর আগে অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগে সিনেমাটির সেন্সের বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৩ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিষয়টি নিশ্চিত করেন। মাসুমা রহমান বলেন, সিনেমার একজন সহ-অভিনেত্রীর অভিযোগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সের বাতিল করা হয়েছে। আমরা চলচ্চিত্রটির সেন্সর দিয়েছিলাম। তখন এটির বিরুদ্ধে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। এরপর বিষয়টি নিয়ে জেবা জান্নাতি নামে প্রোজেক্টের সঙ্গে যুক্ত একজন লিখিত অভিযোগ করেন।

০৫:৩৪ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

ডিসিদের নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসিদের নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনাদের কোনো প্রকার ভয়ভীতি বা দ্বিধা না রেখে জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (০৬ মে) রাজধানীর বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের’ বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। তারেক রহমান বলেন, দেশ এবং জনগণের কল্যাণে আপনারা (ডিসি ও বিভাগীয় কমিশনার) নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যেকোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে, ইনশাআল্লাহ।

১১:২৯ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন কখনো হয়নি: সেনাপ্রধান

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন কখনো হয়নি: সেনাপ্রধান

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যে কোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব, এ নির্বাচনে তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (০৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ওয়াকার-উজ-জামান বলেন, আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, কিন্তু নির্বাচন আয়োজনের দায়িত্ব পুরোপুরি আপনাদের ওপরই ছিল। 

০৮:৪৮ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা

মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা

জেলা সদরে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর আগমন ও বিদায়ের স্থানে অভ্যর্থনা এবং বিদায় সংবর্ধনা জানাবেন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠতম কর্মকর্তা। তবে জেলা সদরে উপস্থিত থাকার জন্য ডিসি বা এসপি নিজের সরকারি সফর বাতিল বা পরিবর্তন করার প্রয়োজন হবে না। এ ক্ষেত্রে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী ইচ্ছা প্রকাশ করলে ডিসি বা এসপি তার সফরসূচি বাতিল করবেন। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের প্রটোকল সংক্রান্ত নির্দেশাবলি জারি করা হয়েছে, যা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হয়। এর আগে ২০২৪ সালের ২৭ আগস্ট এ বিষয়ে জারি করা নির্দেশাবলির জায়গায় নতুন নির্দেশাবলি প্রতিস্থাপিত হবে বলেও নতুন নির্দেশনায় জানানো হয়েছে।

০৯:৪৩ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

পাঁচ জেলায় নতুন ডিসি

পাঁচ জেলায় নতুন ডিসি

গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনা জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়াকে গাজীপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক করা হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড় জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলার জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

০৯:০১ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

অবৈধ অস্ত্র উদ্ধার করায় জোর ডিসি-এসপিদের

অবৈধ অস্ত্র উদ্ধার করায় জোর ডিসি-এসপিদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে চিহ্নিত অপরাধীদের জামিন না দেয়া, সন্ত্রাসীদের গ্রেফতার করা, অবৈধ লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা করার প্রতি জোর দিয়ছেন মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। সিলেট বিভাগীয় কমিশনার বলেন, বিজিবি ডেপ্লয়মেন্ট খুব জরুরি। বর্ডার দিয়ে অস্ত্র আসে, অপরাধী আসা-যাওয়া করে, তাই বর্ডার সংলগ্ন কেন্দ্রগুলোকে বিবেচনা করে কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। ক্রিমিনালদের মুভমেন্ট ট্রাক করা প্রয়োজন। জেলখানার ভেতর থেকে অনেকে ক্রাইম করছে, এটাকে দেখা উচিত। 

০৭:৩৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ