ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপে অনেক আমাদের গুরুত্বপূর্ণ নানা কথোপকথন হয়ে থাকে। সেগুলো সংরক্ষণের প্রয়োজন হয়। তবে জনপ্রিয় এ বার্তা আদান-প্রদানের অ্যাপে এখনো সরাসরি কল রেকর্ড করার সুবিধা নেই। তাই ব্যবহারকারীদের তৃতীয় পক্ষের অ্যাপ বা ফোনের স্ক্রিন রেকর্ডিং সুবিধার ওপর নির্ভর করতে হয়।
তবে এসব পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা ও আইনগত বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
বর্তমানে গুগল প্লে স্টোরে কল রেকর্ডার (আর্লি অ্যাকসেস) নামে একটি অ্যাপ পাওয়া যায়। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের অডিও কল রেকর্ড করা সম্ভব। কিছু স্মার্টফোনে ভিডিও কলের অডিও সংরক্ষণ করা যায়।
যেভাবে কল রেকর্ডার সেটআপ করবেন
প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন। এরপর অ্যাপটি চালু করে প্রয়োজনীয় অনুমতি দিন এবং শর্তাবলি গ্রহণ করুন।
এরপর মাইক্রোফোন, পরিচিতির তালিকা, নোটিফিকেশন ও রেকর্ডিং–সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতিগুলো চালু করতে হবে। পরে রেকর্ডিং অপশন চালু করে এক্সক্লুড অ্যাপ অংশে গিয়ে রিকোয়েস্ট দ্য পারমিশন নির্বাচন করুন। প্রয়োজনীয় সব অনুমতি দেয়া হলে সেটআপ সম্পন্ন হবে।
সেটআপ শেষ হওয়ার পর হোয়াটসঅ্যাপে কল শুরু হলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কথোপকথন রেকর্ড করতে পারে। পরে অ্যাপ থেকে রেকর্ড হওয়া কল, রেকর্ডের সময় এবং কলের দৈর্ঘ্যসহ বিভিন্ন তথ্য দেখা যাবে।
আরও পড়ুন <<>> স্বাস্থ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে স্মার্টওয়াচ?
তবে সব স্মার্টফোনে অ্যাপটি সমানভাবে কাজ নাও করতে পারে। অ্যান্ড্রয়েডের সংস্করণ, নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা নীতি বা সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে অনেক ডিভাইসে এ সুবিধা আংশিক বা পুরোপুরি অকার্যকর থাকতে পারে।
বিকল্প হিসেবে অনেক স্মার্টফোনের বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার ব্যবহার করেও হোয়াটসঅ্যাপের অডিও বা ভিডিও কল সংরক্ষণ করা যায়। ফোনে এ সুবিধা না থাকলে নির্ভরযোগ্য স্ক্রিন রেকর্ডার অ্যাপ ব্যবহার করা যায়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































