ছবি : আপন দেশ
আগামী ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোন সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
সোমবার (০৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় রাজধানীর কমলাপুর ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওদিকে, মতিঝিলের ওদিকে একটা মেট্রোরেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ বিশেষ জিনিস পাওয়া যায়, একটা ছাতার মধ্যে। এটা আমাদের আনসার দুজন সদস্য দেখার পর পুলিশকে জানায়। পুলিশ তা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সরায় এবং পরে তা বিস্ফোরণ করে।
তিনি বলেন, এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কিছু করা যায় কি না। তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সতর্কভাবে দেখছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পেছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য।
আরও পড়ুন : সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ
সাবেক আইজিপি বেনজির ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই সরকার বেনজিরকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। কেন তাকে জামিন দিয়েছে তা জানতে বাংলাদেশি ল-ফার্ম নিয়োগ দেয়া হয়েছে। তবে, বেনজিরের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট আছে বলে ধারণা করা হচ্ছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































