ছবি: আপন দেশ
ফেনীর পরশুরাম সীমান্তে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক হন।
সোমবার (০৩ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এ তথ্য জানিয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে নাইজেরিয়ান নাগরিক অস্টিনকে (৩৯) আটক করা হয়।
আরও পড়ুন <<>> স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণসহ ভিডিও ধারণ
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, তিনি গত মার্চ মাসে বাংলাদেশে আসেন। পরে বাংলাদেশ হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকায় পৌঁছান। এসময় বিজিবির অভিযানে তিনি আটক হন।
আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































