Apan Desh | আপন দেশ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:৩৩, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ২৩:৫০, ৩ আগস্ট ২০২৬

রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ৪

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় এক স্কুলশিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার (০৩ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত বনানী, সায়দাবাদ, তেজগাঁও ও মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, সকালে বনানী রেলস্টেশনের উত্তর পাশে রেললাইনের মধ্যবর্তী স্থানে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তন্ময় চৌধুরী তূর্য (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, তূর্য আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। রেললাইন দিয়ে স্কুলে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

অন্যদিকে, সায়দাবাদ রেলক্রসিং এলাকায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় মো. আলী আজগর (৩২) ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ জানায়, নিহতের পকেট থেকে একটি মোবাইল ফোন ও একটি চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে থাকা ঠিকানার সূত্র ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তাকে নিয়ে আসা পথচারী ইসরাফিল পলাশ ও মো. ইয়াসিন জানান, ওই ব্যক্তি তেজগাঁও স্টেশনের পাশে রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং সিগারেট খাচ্ছিলেন।

আরও পড়ুন <<>> বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায়: বাণিজ্যমন্ত্রী

এসময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। নিহতের পরনে ছিল চেক লুঙ্গি ও প্রিন্টের ফুলহাতা শার্ট।

এছাড়া রাত ৮টার দিকে মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় আনুমানিক ৪০ বছর বয়সী আরও এক ব্যক্তি নিহত হন। নিহত অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি জয়নাল আবেদীন বলেন, বনানীতে শিশু শিক্ষার্থীসহ রাজধানীর বিভিন্ন রেললাইনে পৃথক ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement