Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক বাজারে বাড়ল  স্বর্ণের দাম 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪২, ৩ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক বাজারে বাড়ল  স্বর্ণের দাম 

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (০৩ আগস্ট) লেনদেনের শুরুতে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৫ দশমিক ৭৬ ডলারে দাঁড়ায়। 

একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৪ ডলারে পৌঁছায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সোমবার ইরানের সঙ্গে আলোচনা হবে। 

তবে সম্ভাব্য কোনো চুক্তির জন্য তিনি নির্দিষ্ট সময়সীমা দেননি। আলোচনার আশায় বাজারে উত্তেজনা কিছুটা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে।

এদিকে, জাপানি ইয়েনকে শক্তিশালী করতে বৈদেশিক মুদ্রাবাজারে কর্তৃপক্ষের হস্তক্ষেপের ফলে মার্কিন ডলার কিছুটা দুর্বল হয়েছে। এতে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ বিদেশি ক্রেতাদের জন্য তুলনামূলক সস্তা হয়ে ওঠে, যা দাম বৃদ্ধিতে সহায়তা করেছে।

আরও পড়ুন : বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সপ্তাহের শুরুতে স্বর্ণ ইতিবাচক অবস্থানে থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও তেলের বাজার নিয়ে অনিশ্চয়তার কারণে ঊর্ধ্বগতি এখনও সীমিত রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়