Apan Desh | আপন দেশ

মো. বুলবুল হোসেনের কবিতা ‘দিন’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ৩ আগস্ট ২০২৬

মো. বুলবুল হোসেনের কবিতা ‘দিন’

ছবি: আপন দেশ

দিন

দিনগুলো সব কেমন যেন
নীরব ব্যথায় ভরা।
হাসির মুখে লুকিয়ে রাখি
অশ্রুর নদী ধরা।

সুখের দিনে কত মানুষ
আপন বলে ডাকে
দুঃখ এলে সেই মানুষই
নীরব হয়ে থাকে।

যাদের জন্য জীবনভর
করেছি কত দান
তারাই শেষে ভেঙে দিল
আমার সব সম্মান।

বিশ্বাস ছিল বুকের মাঝে
ভালোবাসার ঘর
স্বার্থ এসে ভেঙে দিল
সেই স্বপ্নের দর।

তবু আমি হার মানিনি
ভাঙিনি কোনো দিন,
অন্ধকারের বুক চিরে
খুঁজি আলোর ঋণ।

জানি একদিন সময় হবে
সত্যের জয়গান,
কাঁটার পথে ফুটবে আবার
ভালোবাসার প্রাণ।

আজও পথ চলি আমি
মাথা তুলে ধীর,
কষ্ট আমার শক্তি হয়ে
জাগায় নতুন নীড়।

দিনের শেষে এই প্রার্থনা
হোক না যত ক্ষয়,
মানুষ যেন মানুষ থাকে
ভালোবাসাই জয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch