Apan Desh | আপন দেশ

সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৯, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৩:৪১, ৩ আগস্ট ২০২৬

সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ

ছবি : আপন দেশ

নিয়োগের ৪ দিন না পেরোতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান।

সোমবার (০৩ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে মাহফুজুর রহমান উল্লেখ করেন, গত ৩০ জুলাই সোলিসিটর উইংয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকেসহ ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছিল। তবে ব্যক্তিগত কারণে এ দায়িত্বে থাকা অসম্ভব হওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন : গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত

চিঠিতে তার পদত্যাগপত্রটি সদয় বিবেচনাপূর্বক গ্রহণ করে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে তাকে অব্যাহতি দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়