Apan Desh | আপন দেশ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ সংবাদপত্রে ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৫, ৩ আগস্ট ২০২৬

‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ সংবাদপত্রে ছুটি ঘোষণা

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (০৫ আগস্ট) দেশের সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (০৩ আগস্ট) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (০৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্র অফিস ছুটি থাকবে। তবে এ ছুটির সময়ও নোয়াব সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও  পড়ুন <<>> ‘সাংবাদিকতায় তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে সরকারি ছুটি থাকবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement