Apan Desh | আপন দেশ

ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি আহত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩১, ৩ আগস্ট ২০২৬

ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি আহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এ হামলায় দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।

রোববার (০২ আগস্ট) রামাল্লা ও নাবলুস শহর এবং কয়েকটি গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের সরকারি রেডিও ‘ভয়েস অব প্যালেস্টাইন’ থেকে এসব তথ্য পাওয়া যায়।

সংস্থাটি জানিয়েছে, আরেকটি পৃথক হামলায় দখলদাররা নাবলুসের দক্ষিণে অবস্থিত বেইতা শহরের একটি বাড়িতে হামলা করে। তারা বাড়িটির বাইরে আবর্জনার স্তূপ ফেলে দেয়। তবে এতে কেউ আহত হয়নি।

সংবাদমাধ্যম আনাদোলুর বরাতে জানা যায়, ইসরায়েলি বাহিনী বুলডোজার নিয়ে সালেম শহরে অভিযান চালায়। সেখানে তারা তিন ফিলিস্তিনি বন্দীকে তাদের বাড়িতে নিয়ে আসে। সেখানে তারা ইয়ামেন আতউই নামের আরেকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করে।

এদিকে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলদাররা আবু নাজেইম গ্রামেও প্রবেশ করেছে। সেখানে তারা বেশ কয়েকটি পাড়ায় এবং মূল সড়কে অবস্থান নেয়। এর ফলে স্থানীয়দের মাঝে ভীতির সৃষ্টি হয়।

ওয়াফার মতে, দখলদার বাহিনী গ্রামটিতে কয়েকটি বাড়ি ও যানবাহনের ওপর হামলা চালায়। এর পাশাপাশি তারা নিকটবর্তী সিনজিল, কাফর মালিক, দেইর জারির, তাইবেহ, ইয়াবরুদ এবং বেইতিল্লু অঞ্চলেও প্রবেশ করে।

আরও পড়ুন <<>> সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান ক্রমশ তীব্র হচ্ছে। অভিযানে হত্যাকাণ্ড, গ্রেফতার, বাড়িঘর ধ্বংস এবং উচ্ছেদের মতো ঘটনাও অহরহ ঘটছে।

ফিলিস্তিনি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে শুধু পশ্চিম তীরেই ১ হাজার ১৮২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া প্রায় ১৩ হাজার আহত এবং আরও প্রায় ২৪ হাজার জন ফিলিস্তিনি গ্রেফতার হয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement