Apan Desh | আপন দেশ

আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৪০, ২ আগস্ট ২০২৬

আপডেট: ০৯:৩৩, ২ আগস্ট ২০২৬

আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

স্বর্ণের অলঙ্কার

মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনায় তেলের দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। চলতি মাসে এখন পর্যন্ত স্বর্ণের দাম ১.১ শতাংশ বেড়েছে। মূলত মূল্যস্ফীতির নিম্নমুখী সূচকের কারণেই সার্বিকভাবে এ দাম বেড়েছে। দেশের বাজারেও এ প্রভাব বিদ্যমান। ফলে বেড়ে মূল্যবান এ ধাতুর দাম। রোববার (০২ আগস্ট) নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

সর্বশেষ শুক্রবার (৩১ জুলাই) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন<<>>সবজি-কাঁচামরিচ-পেয়াজের দাম বাড়ছেই 

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৭ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৯ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানোর হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীরা: মাহদী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ৪ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক বিশ্ব মাতৃদুগ্ধ দিবস আজ টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার পথে শান্ত-মুশফিকরা যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আহত