ছবি : আপন দেশ
পরিবেশ রক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সরকার একা নয়, বরং প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতন হলে, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
সোমবার (০৩ আগস্ট) এক বিশেষ ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা সবাই আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। দেশটা আমাদের সবার। ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশের জন্য বড় পরিবর্তন আনতে সক্ষম হব।’
আরও পড়ুন : খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু
এসময় সরকারপ্রধান পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































