Apan Desh | আপন দেশ

লংগদুতে কারখানা-বসতঘরে আগুন, কোটি টাকার ক্ষতি

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৪, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:৫৫, ৩ আগস্ট ২০২৬

লংগদুতে কারখানা-বসতঘরে আগুন, কোটি টাকার ক্ষতি

ছবি: আপন দেশ

রাঙামাটিতে আগুনে তিনটি ফার্নিচার কারখানা ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

সোমবার (০৩ আগষ্ট) সকালে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে,  সোমবার সকালে গাঁথাছড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কাঠমিস্ত্রির কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। 

আরও পড়ুন<<>>জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব

লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, আমাদের সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট পরিশ্রম করেছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা সহযোগিতা করেছে। যেকোন দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকবে।

এসময় তিনি লংগদু জোনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement