Apan Desh | আপন দেশ

বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারী

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১০:১২, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:৫১, ২৮ নভেম্বর ২০২৪

বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারী

ফাইল ছবি-আপন দেশ

কমিটি গঠন নিয়ে বিবাদে জড়িয়ে একই স্থানে সমাবেশ ডেকেছে বিএনপির বিবাদমান দুই গ্রুপ। এতে উত্তেজনা তৈরি হওয়ায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে এ ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস এ আদেশ দিয়েছেন। আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার কোথাও সভা সমাবেশ করা যাবে না। এমনকি একই স্থানে পাঁচজনের অধিক ব্যক্তি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

এ সময় ভূরুঙ্গামারী এলাকায় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন করা যাবে না। এ ছাড়া যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/জেডআই/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান