ঈদের আগে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ব্যবসায়ীদের সুবিধা ও বিক্রি বাড়ানোর স্বার্থে সময়সীমা বাড়ানোর এ দাবি জানানো হয়েছে। সোমবার (০৪ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে পাঠানো এক চিঠিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক ভূঁইয়া এ দাবি জানান। চিঠিতে বলা হয়, ঈদের আগে কেনাকাটার চাপ বেড়ে যাওয়ায় দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন, একই সঙ্গে ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন।
১২:২৮ এএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার