Apan Desh | আপন দেশ

মোটরসাইকেলের ধাক্কায় বাসে আগুন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৮, ২৫ ডিসেম্বর ২০২৩

মোটরসাইকেলের ধাক্কায় বাসে আগুন

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেলপাম্পের সামনে ঘটে এ দুর্ঘটনা। এতে  সুপার সনি নামের বাস ও মোটরসাইকেলটি পুড়ে যায়।

স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে বাঘা থেকে বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুন ধরে গেছে। কিন্তু মোটরসাইকেল চালকের খোঁজ নেই।

আরও পড়ুন>> পিটার হাসের ভারত সফর, নানা গুঞ্জন

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ইউনিটের ওয়্যারহাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, ‘বাসে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পর্যন্ত কোন হতাহত হয়নি। আমরা এসে কাউকে আহত অবস্থায়ও পাইনি।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement