Apan Desh | আপন দেশ

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৯, ২৩ নভেম্বর ২০২৩

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

রাজশাহী: রাজশাহী নগরীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে অল্পের জন্য রক্ষা পেয়েছে পেট্রোল পাম্প। বুধবার (২২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীরর শাহমখদুম থানার সিটি হাটের পাশে এই ঘটনা ঘটে। এতে ট্রাকেটিতে আগুন ধরে যায়। এসময় ঘটনাস্থল থেকে দুই অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে সিটি হাটের পাশে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় ট্রাকটিতে দ্রুত  আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীরা। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ট্রাকটিতে দ্রুত  আগুন ছড়িয়ে যাওয়ার ফলে পেট্রোল পাম্প ব্যাপক ঝুঁকির মধ্যে ছিল। সময়মত ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement