Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৩৩, ২ মে ২০২৬

আপডেট: ১০:২৪, ২ মে ২০২৬

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ

ফাইল ছবি

উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে সিলেট সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর এটিই তার প্রথম সিলেট সফর। শনিবার (০২ মে) সকালে গুলশানের বাসভবন থেকে রওয়ানা দেয়ার কথা প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। এরপর হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী।

বেলা ১১টায় সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুর ১২টায় সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

আরও পড়ুন<<>>স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী

বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তিনি। এরপর বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি, সিলেটে আয়োজিত দলীয় সভায় অংশ নেবেন।

সরকারি সূত্র আরও জানায়, সফরকালে স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাও করবেন প্রধানমন্ত্রী।

পরে শিল্পকলা একাডেমিতে একটি সভায় যোগ দিয়ে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়