Apan Desh | আপন দেশ

সকালের মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:১৭, ৩০ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:১৭, ৩০ এপ্রিল ২০২৬

সকালের মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা

ফাইল ছবি

বৈশাখের মাঝামাঝি সময়ে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে তাপমাত্রা নেমে এসেছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালের মধ্যেই দেশের ১৯ জেলায় ঝড়ের আশঙ্কা রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, সকাল ৯টার মধ্যে ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন <<>> দেশজুড়ে সতর্কবার্তা জারি আবহাওয়া অধিদফতরের

এছাড়া রংপুর, দিনাজপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলেও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়