Apan Desh | আপন দেশ

যেসব এলাকায় টানা ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:১০, ২ মে ২০২৬

যেসব এলাকায় টানা ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না আজ

ফাইল ছবি

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য দেশের বেশ কয়েকটি এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। শনিবার (০২ মে) সকাল ৮টা থেকে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১১ কেভি জুটমিল ফিডারের আওতাধীন এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং নিকটবর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা সিরাজগঞ্জের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন<<>>প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১২ কর্মকর্তা

এলাকাগুলো হলো- কান্দাপাড়া, কান্দাপাড়া বড় ক্লাব রোড, কল্যাণী চড়পাড়া, কল্যাণী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প, কান্দাপাড়া কবরস্থান রোড ও আশপাশের এলাকা।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে জরুরি কাজের স্বার্থে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়