Apan Desh | আপন দেশ

একই পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান করে লুটপাট

পিরোজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০১, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

একই পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান করে লুটপাট

ছবি: আপন দেশ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় একই পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে ঘরে লুটপাটের ঘটনা ঘটেছে। ভোর রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অসুস্থরা হলেন—টগরা গ্রামের বাসিন্দা এনামুল হক (৫০), তার স্ত্রী মরিয়ম (৪৫) এবং মেয়ে সাবিহা (২০)। ভুক্তভোগী পরিবারের সদস্য সাজিদ জানান, সকালে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন ঘরের পেছনের দরজা খোলা এবং পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় পড়ে আছেন। ঘরের ভেতরের মালামাল এলোমেলো ছিল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন <<>> ইয়াবাসহ ধরা পড়ে পুলিশকে কামড় দিলেন যুবলীগ নেতা

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক শংযুক্তা সাহা জানান, তিনজনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। অচেতন হওয়ার প্রকৃত কারণ জানতে অন্তত ৭২ ঘণ্টা সময় লাগতে পারে।

এ বিষয়ে ওসি মো. শামীম হাওলাদার বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সুবিধাবাদীদের করা মামলা যাচাই করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কমলো এলপি গ্যাসের দাম নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে ৩ মন্ত্রণালয় কাজ করবে : দুলু কমলো এলপি গ্যাসের দাম প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন সিটি নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন মেক্সিকোতে মাদক সম্রাটকে হত্যার জেরে সহিংসতা, নিহত ২৫ ঢাকার তাপমাত্রা বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ