একই পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান করে লুটপাট
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় একই পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে ঘরে লুটপাটের ঘটনা ঘটেছে। ভোর রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অসুস্থরা হলেন—টগরা গ্রামের বাসিন্দা এনামুল হক (৫০), তার স্ত্রী মরিয়ম (৪৫) এবং মেয়ে সাবিহা (২০)।
০৭:০১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার