ফাইল ছবি।
ঈদুল ফিতর মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। এ সময়ে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ থাকে ট্রেন। তবে যাত্রী সংখ্যা বেশি হওয়ায় প্রতি বছরই টিকিট নিয়ে শুরু হয় ব্যাপক দৌড়ঝাঁপ। আপনার ঈদ যাত্রা সহজ করতে আগে থেকেই জেনে নিন টিকিট কাটার সঠিক নিয়ম।
সাধারণত ঈদ উপলক্ষ্যে ট্রেনের টিকিট মূলত দুইভাবে কেনা যায়- অফলাইন ও অনলাইন। অফলাইনে ট্রেন স্টেশনে গিয়ে সরাসরি কাউন্টারে থেকে যাত্রীদের তথ্য জানিয়ে টিকিট কেনা হয়। এ পদ্ধতিতে টিকিট কাটার প্রক্রিয়া ঝামেলাপূর্ণ ও দীর্ঘ সারির কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে।
অনলাইনে টিকিট কাটার প্রক্রিয়া তুলনামূলক সহজ ও সময়সাশ্রয়ী। তবে এখানে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করে টিকিট কাটতে হবে। অন্যথায় আপনার কাঙ্ক্ষিত টিকিট নাও পেতে পারেন।
প্রথমে আপনাকে যেতে হবে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের ই-টিকিটিং সেবার ওয়েবসাইটে ( লিংক-https://www.eticket-railway.com/) । সেখানে প্রথমে আপনাকে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
এরপর যাত্রার তারিখ ও ট্রেন নির্বাচন করে আসন ও কেবিন বেছে নিয়ে পেমেন্ট সম্পন্ন করলেই আপনার টিকিট কাটা শেষ। এবার আপনার প্রদত্ত মেইল বা মোবাইল নাম্বারে মেইল বা মেসেজ দিয়ে টিকিট কনফার্ম করা হবে। টিকিটের অনলাইন কপি মোবাইলে সেভ করতে ভুলবেন না। কেননা যাত্রাপথে আপনার টিকিট চেক করা হতে পারে।
বর্তমানে বেশিরভাগ যাত্রী অনলাইনে টিকিট কেটে থাকেন বলে আগে থেকেই পরিকল্পনা রাখা ভালো। ঈদের সময় ট্রেনের টিকেটগুলো সাধারণত ১০ দিন আগেই অনলাইনে ছাড়া হয়। অনলাইনে সকাল আটটায় আর অফলাইনে সকাল নয়টায় শুরু হয় টিকিট বিক্রি। তবে গ্রাহকের সংখ্যর বিপরীতে টিকেট সংখ্য অপর্যাপ্ত থাকে বলে অনলাইনে বিক্রি শুরুর কয়েক মিনিটেই শেষ হয়ে যায়। তাই আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখলে টিকেট কাটা সহজ হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































