Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনা ফুটবলে ধর্মঘটের ঘোষণা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আর্জেন্টিনা ফুটবলে ধর্মঘটের ঘোষণা

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবলে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির পেশাদার ফুটবল ক্লাবগুলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে কথিত ‘বিচারিক হয়রানি’র প্রতিবাদে ধর্মঘটের ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএনের খবরে বলা হয়েছে, আগামী ৫-৮ মার্চ পর্যন্ত সব ধরনের লিগ ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে আদালত আগামী ৫ মার্চ তাপিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। এর আগে তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ঘটনার পরই সোমবার (২৩ ফেব্রুয়ারি) ধর্মঘটের সিদ্ধান্ত আসে।

আর্জেন্টিনা সরকারের কাস্টমস রেভিনিউ অ্যান্ড কন্ট্রোল এজেন্সি (এআরসিএ) দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরে লিগের নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে প্রথম বিভাগসহ সব লিগের ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এএফএ এক বিবৃতিতে জানায়, এআরসিএ’র অভিযোগের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার বিচারক ডিয়েগো আমারান্তে তাপিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। একই মামলায় আরও চার কর্মকর্তাকে মার্চের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

আরও পড়ুন <<>> ম্যারাডোনার মাদকাসক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ক্লাব সভাপতি

অভিযোগ অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে প্রায় ১৯ বিলিয়ন পেসো, অর্থাৎ প্রায় ১৩ মিলিয়ন ডলারের সামাজিক নিরাপত্তা অবদান পরিশোধ না করার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে ধর্মঘট ঘোষণার কিছু সময় আগে বিচারক আমারান্তে তাপিয়াকে ২৩-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কলম্বিয়া ও ব্রাজিল সফরের অনুমতি দেন।

কলম্বিয়ার বাররানকিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে তাকে আমন্ত্রণ জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন। পাশাপাশি রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিতব্য কনমেবল কাউন্সিল সভায় অংশ নেয়ার কথাও রয়েছে তার।

উল্লেখ্য, ক্লদিও তাপিয়া বর্তমানে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলের দ্বিতীয় সহসভাপতির দায়িত্বও পালন করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সুবিধাবাদীদের করা মামলা যাচাই করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কমলো এলপি গ্যাসের দাম নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে ৩ মন্ত্রণালয় কাজ করবে : দুলু কমলো এলপি গ্যাসের দাম প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন সিটি নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন মেক্সিকোতে মাদক সম্রাটকে হত্যার জেরে সহিংসতা, নিহত ২৫ ঢাকার তাপমাত্রা বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ