Apan Desh | আপন দেশ

সড়ক দুর্ঘটনার শিকার চট্টগ্রাম-১ আসনের এমপি

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সড়ক দুর্ঘটনার শিকার চট্টগ্রাম-১ আসনের এমপি

ছবি: আপন দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা থেকে ফেরার পথে তার বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার পর স্থানীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। জানা গেছে, দুর্ঘটনায় তিনি মাথা, মুখ ও কোমরে আঘাত পান।

এ বিষয়ে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক ও এমপির রাজনৈতিক প্রধান সহযোগী দিদারুল আলম মিয়াজী জানান, মঙ্গলবার সকালে ব্যবসায়িক কাজে কুমিল্লা গিয়েছিলেন নুরুল আমিন। বিকালে ফেরার সময় মোহাম্মদ আলী এলাকায় সামনে থাকা একটি গাড়িকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় গাড়িটি সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা খায়।

আরও পড়ুন <<>> প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান

আহত অবস্থায় তাকে নিজ এলাকা বারইয়ারহাটে নেয়া হয়। পরে কমফোর্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে পাঠানো হয়।

হাসপাতালটির চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, বিকাল ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্যকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার মুখ, মাথা ও কোমরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সুবিধাবাদীদের করা মামলা যাচাই করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কমলো এলপি গ্যাসের দাম নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে ৩ মন্ত্রণালয় কাজ করবে : দুলু কমলো এলপি গ্যাসের দাম প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন সিটি নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন মেক্সিকোতে মাদক সম্রাটকে হত্যার জেরে সহিংসতা, নিহত ২৫ ঢাকার তাপমাত্রা বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ