Apan Desh | আপন দেশ

ঢাকার তাপমাত্রা বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার তাপমাত্রা বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস

ছবি : আপন দেশ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আকাশ আংশিক মেঘলা। শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আরও পড়ুন : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়