Apan Desh | আপন দেশ

মেক্সিকোতে মাদক সম্রাটকে হত্যার জেরে সহিংসতা, নিহত ২৫ 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

মেক্সিকোতে মাদক সম্রাটকে হত্যার জেরে সহিংসতা, নিহত ২৫ 

মেক্সিকোর মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। এ ঘটনার পর দেশজুড়ে সহিংসতা দেখা দিয়েছে। এতে দেশটির ন্যাশনাল গার্ডের ২৫ জন সদস্য নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরা বলছে, এল মেনচোকে হত্যার পর দেশটির ৩২টি রাজ্যের মধ্যে অন্তত ২০টি রাজ্যেই সহিংসতা শুরু হয়েছে। এতে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছেন। 

এদিকে, বিবিসি জানিয়েছে, রোববার (২২ ফেব্রুয়ারি) মেক্সিকান বিশেষ বাহিনীর হাতে ধরা পড়ার কিছুক্ষণ পরই হেফাজতে থাকা অবস্থায় মারা যান এল মেনচো। কুখ্যাত এই মাদক কারবারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মেক্সিকোজুড়ে চরম অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। 

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির পশ্চিমাঞ্চলে আড়াই হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। এ ছাড়া সরকারের পক্ষ থেকে জানানো হয়, রোববার থেকে মোট সাড়ে ৯ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, রোববারের অভিযানে এল মেনচোর ছয় দেহরক্ষী নিহত হয়েছে। সেই সঙ্গে সামরিক বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।

এ ছাড়া সহিংসতার ঘটনায় একজন কারারক্ষী, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কার্যালয়ের এক সদস্য এবং এল মেনচোর অপরাধী চক্রের অন্তত ৩০ জন সদস্য নিহত হয়েছেন।

এল মেনচোর নেতৃত্বাধীন ‘জালিসকো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেজিএন) মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর অপরাধী সংগঠন। এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিজেজিএনের সদস্যরা বিভিন্ন শহরে তাণ্ডব শুরু করে।

আরও পড়ুন : ঢাকার তাপমাত্রা বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস

রাস্তায় পেরেক ও কাঁটা ছিটিয়ে রাস্তা অবরোধ করে এল মেনচোর অনুসারীরা। সেই সঙ্গে বাস ও অন্যান্য যানবাহন জ্বালিয়ে দিয়েছেন তারা। অনেক শহরে ব্যাংক ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন দেওয়া হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ