Apan Desh | আপন দেশ

যৌথ বাহিনীর অভিযানে ৫০ কোটি টাকার বনভূমি উদ্ধার 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:৫১, ২৬ নভেম্বর ২০২৪

যৌথ বাহিনীর অভিযানে ৫০ কোটি টাকার বনভূমি উদ্ধার 

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫০ কোটি টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাপিলাতলী মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। এর অভিযান পরিচালনার নির্দেশ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অভিযানে ১২০টি অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হয়। যার মধ্যে ছিল নির্মাণাধীন ও সদ্য নির্মিত ঘরবাড়ি ও স্থাপনা। এসময় প্রায় ৬ একর বনভূমি পুনরুদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

এটি ছিল জেলা প্রশাসন গাজীপুরের তত্ত্বাবধানে ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত একটি যৌথ অভিযান। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বন বিভাগ ও পুলিশ অংশ নেয়।

বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়