ছবি: আপন দেশ
চার দশকর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে পদক জিতেছেন বাংলাদেশের উশু খেলোয়াড় জিন্নাত আক্তার। জাপানে ঐতিহাসিক সাফল্য নিয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টা ৪০ মিনিটে দেশে ফিরেছেন এ নারী ক্রীবাবিদ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিন্নাতকে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক (ক্রীড়া ) জাহেদ পারভেজ চৌধুরী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ উশু ফেডারেশনের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ে মোশাররফ হোসেনের ব্রোঞ্জ জয়ের পর ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ আর এশিয়ান গেমসে পদক জিততে পারেননি। এরপর বাংলাদেশের স্বর্ণ ও রুপার বেশির ভাগই এসেছে ক্রিকেট ও কাবাডি থেকে।
এবার সে অপেক্ষার অবসান ঘটিয়েছেন জিন্নাত। উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করেন তিনি। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে চীনের প্রতিপক্ষের কাছে হেরে যান জিন্নাত। তাতেই থেমেছে তার ফাইনালের স্বপ্ন, তবে নিশ্চিত হয়েছে ঐতিহাসিক ব্রোঞ্জ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































