প্রতীকী ছবি
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের পাশের বহুতল ভবন আহমেদ টাওয়ারে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোজিনা আক্তার জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়।
আরও পড়ুন <<>> ‘ক্লিনিকে হামলার ঘটনায় আসামিদের ধরতে অভিযান চলছে’
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































