Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ছবি : আপন দেশ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম হয়েছে। র‌্যালি শেষে পৌরসভার আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এসময় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি মশার প্রজনন উপযোগী স্থানগুলো পরিষ্কার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কালীগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এ কর্মসূচি হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজওয়ানা রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জেসিলি ঘোষ মুনমুন, পৌর প্রকৌশলী মন্নুর আহম্মেদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, পৌর নির্বাহী শ্যামল কুমার দত্ত, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিয়া, পৌর হিসাবরক্ষক দুলাল মোড়ল, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুন <<>> ‘আত্মনির্ভরশীল হওয়ার জন্য নিজেদের উদ্যোগী হতে হবে’

উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম বলেন, মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়