Apan Desh | আপন দেশ

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ছবি: আপন দেশ

দুপুরের মধ্যে দেশের কয়েকটি জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এ সময় এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, কুষ্টিয়া, খুলনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : বাংলাদেশ-কুয়েত সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী-ক্রাউন প্রিন্সের বৈঠক

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পূর্বাভাস কার্যকর থাকবে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়