ছবি : আপন দেশ
ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা-৬ আসন’ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, পতিত ফ্যাসিবাদের দোসররা প্রতিনিয়ত ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি ও তার সহযোগীরা সাজা ভোগ করবেন বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন <<>> রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান সালাহউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে সাংবিধানিক পরিবর্তন আনা হবে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































