Apan Desh | আপন দেশ

জার্মানি

জামায়াত আমীরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াত আমীরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থন আশা করা হয়।

১২:০৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement