Apan Desh | আপন দেশ

স্পেনে ঈদুল আজহা ২৭ মে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:২০, ২০ মে ২০২৬

স্পেনে ঈদুল আজহা ২৭ মে

ছবি : আপন দেশ

স্পেনে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও সৌদি আররের সঙ্গে মিল রেখে স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে মুসলমানরা ঈদ পালন করবেন।

স্পেনের বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ নানা দেশের মুসলিমরা উৎসব উদযাপনে অংশ নেবেন। ইউরোপের দেশগুলোতে সাধারণত সৌদি আরবের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়।

ঈদকে সামনে রেখে ইতোমধ্যেই দেশে ও প্রবাসে কোরবানির প্রস্তুতি শুরু করেছেন প্রবাসীরা। রাজধানী মাদ্রিদের বাংলাদেশি ব্যবসায়ীরা কোরবানির পশুর অর্ডার নেয়া শুরু করেছেন। পাশাপাশি অনেক প্রবাসী ব্যক্তি উদ্যোগেও কোরবানির প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্পেনের বিভিন্ন শহরের মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন <<>> দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

মাদ্রিদের লাভাপিয়েস এলাকার বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের উদ্যোগে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে লাভাপিয়েসের ক্যাসিনো পার্ক মাঠে ঈদের বড় জামাত আয়োজন করা হবে। সেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্পেন সরকার সম্প্রতি অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের ঘোষণা দেয়ায় এবার ঈদের জামাতে মুসল্লিদের উপস্থিতি আরও বাড়তে পারে।

১৪৪৭ হিজরির ১০ জিলহজ অনুযায়ী আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। এর আগের দিন, অর্থাৎ ২৬ মে মঙ্গলবার পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার হামের প্রাদুর্ভাব, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার বিশ্ববাজারে কমলো তেলের দাম রাজশাহীর কালিদাসখালিতে গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ারে জবাব বিজিবির সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ হজযাত্রী, মারা গেছেন আরও একজন ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, নিহত ৫ আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত : ট্রাম্প