Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৭৪

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ১৯ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৭৪

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুতের বন্দর বারু সেগারি এলাকায় গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় বিশেষ এক যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এসময় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ইন্দোনেশিয়ার দুই নাগরিককেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, তারা ওই আস্তানার দেখাশোনা ও পরিবহনের দায়িত্বে ছিল। মানজুং জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসবুল্লাহ বিন আব্দুর রহমান এক বিবৃতিতে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মানজুং জেলা পুলিশ সদর দফতর ও মেরিন পুলিশের গোয়েন্দা ইউনিট যৌথভাবে অভিযান চালায়।

দুটি পৃথক বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৪৭ জন পুরুষ, ২৫ জন নারী এবং দুইটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিক।

আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর প্রস্তাবিত পিপিপি মডেল উপস্থাপিত

আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মানজুং জেলা পুলিশ সদর দফতরে নেয়া হয়েছে। গ্রেফতার দুই ইন্দোনেশীয় নাগরিকের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসন আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। এ ধরনের কোনো সন্দেহজনক তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে আহবান জানানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়