Apan Desh | আপন দেশ

চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৯, ২৫ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৩৯, ২৫ জুলাই ২০২৬

চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ

ফাইল ছবি

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। ছিলেন ব্যবসায়ীও। তার কোম্পানির নাম জেএমসি বিল্ডার্স।

এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বিএফআইইউ।

পদত্যাগের ২৪ ঘন্টার মাথায় দুঃসংবাদ পেলেন পলাতক শেখ হাসিনার পছন্দের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির মামলা হয়েছিল ২০২৫ সালে। ওই মামলা তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত।

তদন্তের জন্য হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

শনিবার (২৫ জুলাই) ঢাকার আদালত এ নির্দেশনা দিয়েছেন।

আদালত যখন তদন্তের নির্দেশ দিয়েছে সাহাবুদ্দিন চুপ্পু তখন বঙ্গভবনে অবস্থান করছেন। গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় রাষ্ট্রপতির পদ থেকে সড়ে দাঁড়ান তিনি। ব্যাংকখেকু এস আলমের নিয়োগে সাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকে চাকরি করেছেন।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন আওয়ামী লীগের সাবেক এ নেতা।

আরও পড়ুন <<>> ‘শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই’

অভিযোগ ওঠেছে দায়িত্বপালনকালে তিনি পলাতক শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিলেন। তথ্যটি ফাঁস হবার পর তরিগড়ি করে পদত্যাগ করেন আলোচিত এ রাষ্ট্রপতি।

এদিকে গুম, খুন ও লুটপাটকারী শেখ হাসিনাকে গণঅভূত্থানের সময়ও উতসাহিত করেছেন চুপ্পু। এ অভিযোগে তাকে গ্রেফতারসহ ব্যবস্থা নিতে কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের