Apan Desh | আপন দেশ

মারা গেছেন কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৩, ৩১ জুলাই ২০২৬

মারা গেছেন কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি

ফ্রাঙ্কো বারেসি। ছবি : সংগৃহীত

ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন। ৬৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার (৩১ জুলাই) ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান বারেসির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

১৯৭৭ সালে ফুটবল ক্যারিয়ার শুরুর পর থেকে পুরোটা সময় এসি মিলানেই পার করেছেন তিনি। আশি এবং নব্বইয়ের দশকে রোসানেরিদের জার্সিতে ৩টি ইউরোপিয়ান কাপ এবং ছয়টি ইতালিয়ান লিগ শিরোপা জেতেন তিনি।

ইতালির জার্সিতে ১৯৮২ সালের বিশ্বকাপ শিরোপা জেতেন বারেসি। ১৯৯৪ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ইতালিকে নিয়ে গিয়েছিলেন ফাইনাল পর্যন্ত। ১৯৯৭ সালে অবসর নেন।

আরও পড়ুন <<>> কেউ ফুটবল বিক্রি করছে না, ফিফার বার্তা

বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি সম্মান জানিয়ে এসি মিলান ফ্রাঙ্কো বারেসির ৬ নম্বর জার্সিকে চিরদিনের জন্য অবসরে পাঠায়। সর্বকালের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে ফুটবল বিশ্বে উচ্চারিত হয় ফ্রাঙ্কো বারেসির নাম।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়