Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৩, ৩১ জুলাই ২০২৬

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩

ছবি: আপন দেশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৪ জন এবং বরিশাল বিভাগে ৪ জন রয়েছেন।

আরও পড়ুন <<>> হামের থাবায় প্রাণ হারাল ৮৩১ শিশু

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৩১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়