Apan Desh | আপন দেশ

ঢাকা সফরের আগ্রহ আমিরাত প্রেসিডেন্টের, আসতে চান শিগগির

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১০, ৩১ জুলাই ২০২৬

আপডেট: ১২:১২, ৩১ জুলাই ২০২৬

ঢাকা সফরের আগ্রহ আমিরাত প্রেসিডেন্টের, আসতে চান শিগগির

ফাইল ছবি

ইরানের হামলার পর সংহতি প্রকাশ করে বাংলাদেশ। তাই বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। 

একই সঙ্গে তিনি শিগগিরই ঢাকা সফরের আগ্রহের কথাও প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকাস্থ ইউএই দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশের জনগণের প্রতিও গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেন।

অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ইউএই প্রেসিডেন্ট।

এ ছাড়া বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান এবং সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন।

শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেন, এ সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন : নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

চিঠিতে আরও বলা হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। 

সূত্র : বাসস

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়