ছবি : আপন দেশ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ভবন থেকে লাফ দিয়ে রিয়া খাতুন (২০) নামে এক রোগী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
রিয়ার বাড়ি পাবনার সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে।
রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, সিঙ্গাপুর প্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় রিয়ার। এরপর গত আড়াই বছর আগে আল-আমিন দেশে আসেন। ২ মাস থেকে আবার চলে যান। তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। এসব বিষয় নিয়ে মানসিক সমস্যা দেখা দেয় রিয়ার।
লতিফ আরও জানান, রিয়ার আরও কিছু শারীরিক জটিলতাও দেখা দেয়। পাবনা সদর হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয় তাকে। সবশেষ গত ৩ দিন আগে ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ ভোরে পাশের বেডের রোগীর স্বজনরা লতিফকে খবর দেন, আপনার মেয়ে ভবন থেকে লাফ দিচ্ছে। মেয়েক দৌড়ে ধরতেই ভবন থেকে লাফ দিয়ে একটি প্রাইভেটকারের ওপর পড়েন রিয়া।
আরও পড়ুন : স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগী আত্মহত্যা করেছে। তবে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































