Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়িচাপা, বাংলাদেশির বিচার শুরু

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ২৪ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়িচাপা, বাংলাদেশির বিচার শুরু

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটায় এক বাংলাদেশি। যে ঘটনায় এক ফুড ডেলিভারি রাইডার নিহত হন। হত্যার অভিযোগে সে মদ্যপ যুবকের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সেলাঙ্গরের শাহ আলম ম্যাজিস্ট্রেট আদালতে ওই বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ম্যাজিস্ট্রেট আমিরা মাস্তুরা খামিসের আদালতে অভিযোগ পাঠ করে শোনানো হয়।

অভিযুক্ত বাঙালির নাম মো. হাবিবুল্লাহ (২৮)। আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

আরও পড়ুন <<>> মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

অভিযোগপত্রে বলা হয়, গত ২১ জুলাই রাত ৮টা ২৩ মিনিটে সেলাঙ্গরের পুঞ্চাক আলমের জালান পারসিয়ারান মোখতার দাহারি সড়কের ট্রাফিক সিগন্যাল-সংলগ্ন মোড়ে অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান। এতে ২৮ বছর বয়সী ফুড ডেলিভারি রাইডার মুহাম্মদ জাফনি বাহারুদিন নিহত হন।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ন্যূনতম পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২০ হাজার থেকে ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch