Apan Desh | আপন দেশ

বস্তুনিষ্ঠ তথ্যের বাহন: পঞ্চম বর্ষে আপন দেশ

প্রোমিতা আফরিন

প্রকাশিত: ০৯:১৬, ২৫ জুলাই ২০২৬

আপডেট: ১৮:৪৬, ২৫ জুলাই ২০২৬

বস্তুনিষ্ঠ তথ্যের বাহন: পঞ্চম বর্ষে আপন দেশ

ছবি: আপন দেশ

আজ একটি বিশেষ মাইলফলক ছোঁয়ার দিন। চড়াই-উতরাই ও সত্য প্রকাশের কঠিন পথ পেরিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিশ্বস্ত মাধ্যম ‘ডেইলি আপন দেশ ডটকম’ পঞ্চম বর্ষে পদার্পণ করল। গত চার বছর ধরে আপনারা যেভাবে আমাদের সাথে রেখেছেন, আমাদের শক্তি জুগিয়েছেন- সেজন্য দেশ ও প্রবাসের কোটি পাঠক, শুভানুধ্যায়ী এবং লেখক-বিজ্ঞাপনদাতাদের প্রতি রইল আমাদের গভীর কৃতজ্ঞতা।

গণমাধ্যমের স্বাধীনতা যখন বিশ্বজুড়ে এক বড় অগ্নিপরীক্ষার মুখোমুখি। চার বছর আগে ২০২২সালের ২৫ জুলাইয়ের সকালে আমরা এক বুক প্রত্যয় নিয়ে ও ‘বস্তুনিষ্ঠ তথ্যের বাহন’প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছিলাম। ঘটেছে একঝাক তরুণ ও প্রবীনের সমন্বয়। গণমাধ্যম অঙ্গনে যারা পরিচিতমুখ। আমাদের লক্ষ্য ছিল স্পষ্ট- ক্ষমতার তোষামোদি নয়, বরং সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলা। গত চার বছরে আমরা শুধু সংবাদই পরিবেশন করিনি, সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা অনিয়ম, দুর্নীতি ও শোষণের বিরুদ্ধে এক ধারালো হাতিয়ার হিসেবে কাজ করার চেষ্টা করেছি। আমরা কখনো কোনো অপশক্তির রক্তচক্ষুর কাছে মাথা নত করিনি, কোনো মোহের কাছে বিক্রি করিনি আমাদের সম্পাদকীয় নীতি। অতিথি বা প্রদায়ক হিসেবে যারা লিখেছেন তাদেরও রয়েছে চিত্ত্বভরা সাহস। 

আরও পড়ুন<> অনাড়ম্বর আয়োজনে ডেইলি আপন দেশ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘আপন দেশ’ সবসময় শোষিতের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে এবং সত্যের পক্ষে নিজের কণ্ঠস্বরকে উচ্চকিত রেখেছে। আজকের দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তির যুগে সংবাদমাধ্যমের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে চটকদার ও অসত্য তথ্যের ভিড়। গুজবের এ মহোৎসবে আমরা সবসময় ‘সবার আগে বস্তুনিষ্ঠ তথ্য’ পৌঁছে দেয়ার ব্যাপারে অবিচল থেকেছি। তথ্যের সত্যতা যাচাই না করে শুধু ‘ভিউ’ কিংবা সস্তা জনপ্রিয়তার পেছনে ছোটেনি ডেইলি আপন দেশ ডটকম। এ দায়িত্বশীলতাই আজ আমাদের দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও বিশ্বাসযোগ্য অনলাইন পোর্টালে পরিণত করেছে। পঞ্চম বর্ষের এ নতুন ভোরে আমাদের অঙ্গীকার আরও দৃঢ়, আমাদের লেখনী আরও ধারালো।

আমরা জানি, সামনের পথ আরও বেশি চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমরা এও জানি, আমাদের পেছনে রয়েছে পাঠকদের অকুণ্ঠ ভালোবাসা আর বিশ্বাস। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে আমরা অতীতে যেমন আপস করিনি, ভবিষ্যতেও করব না। অন্যায়কারীদের জন্য ‘আপন দেশ’ সবসময় এক আতঙ্কের নাম হয়ে থাকবে, আর মজলুমের জন্য হবে আশার বাতিঘর।

আসুন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এ অবিরাম যাত্রায় আমরা আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হই। শত বাধা আসলেও আমাদের কলম থামবে না। ‘ডেইলি আপন দেশ ডটকম’-এর সাথেই থাকুন, সত্যের সাথে থাকুন।

- সম্পাদক, ডেইলি আপন দেশ ডটকম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের