Apan Desh | আপন দেশ

ঈশ্বরদীতে ‘ফোর্থ ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন-ভায়োলেন্স ২০২৬’ এর প্রস্তুতি সভা

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:২২, ৩১ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে ‘ফোর্থ ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন-ভায়োলেন্স ২০২৬’ এর প্রস্তুতি সভা

ছবি: আপন দেশ

‘ফোর্থ ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন-ভায়োলেন্স ২০২৬, ইন মাই সিটি’ শীর্ষক বৈশ্বিক কর্মসূচিকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে অংশগ্রহণমূলক যৌথ প্রস্তুতি সভা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ কর্মসূচি সফল করতে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে সভায় আলোচনা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) হিউম্যানিস্ট মুভমেন্ট, ঈশ্বরদী সেন্টারের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন।

সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সামাজিক সংগঠন ‘মানাব’ ও ‘কেয়ার ফর হিউম্যানিটি’। এছাড়া রেলওয়ে নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, সরকারি সাড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বরদী সরকারি কলেজ, ঈশ্বরদী ক্রিকেট একাডেমি, ভাষা শহীদ বিদ্যা নিকেতন, মানিকনগর স্কুল এবং এয়ারপোর্ট স্কুলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

হিউম্যানিস্ট মুভমেন্ট, ঈশ্বরদী সেন্টারের সমন্বয়ক মাসুম পারভেজ কল্লোলের সভাপতিত্বে সভায় শান্তি, অহিংসা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে আসন্ন কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় দক্ষিণ এশিয়ায় ‘ফোর্থ ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন-ভায়োলেন্স’-এর প্রচার ও প্রসারের দায়িত্বে থাকা ডেক্লার মেন্দেস হেগ (অস্ট্রেলিয়া), হিউম্যানিস্ট মুভমেন্ট বাংলাদেশ কো-অর্ডিনেশন বডির সমন্বয়ক এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরোর প্যানেল এডিটর শেখ মো. আরীফ এবং সংস্থাটির হেড অব সাপোর্ট ফাংশনস ও স্টাফ করেসপন্ডেন্ট মারুফ উল আলম উপস্থিত ছিলেন।

বক্তারা বিশ্বব্যাপী শান্তি, সহনশীলতা ও অহিংস সংস্কৃতি প্রতিষ্ঠায় ‘ফোর্থ ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন-ভায়োলেন্স’-এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশে এ কর্মসূচির সফল বাস্তবায়নে বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়