Apan Desh | আপন দেশ

প্রবাসীর হারানো পাসপোর্ট ৩০ মিনিটেই উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:২৯, ২৬ জুলাই ২০২৬

প্রবাসীর হারানো পাসপোর্ট ৩০ মিনিটেই উদ্ধার করলো পুলিশ

ছবি : আপন দেশ

জাতীয় জরুরি সেবা এবং ঢাকা রেলওয়ে থানার পুলিশের যৌথ তৎপরতায় হারিয়ে যাওয়া পাসপোর্টসহ অতি প্রয়োজনীয় কাগজপত্র মাত্র ৩০ মিনিটের মধ্যে উদ্ধার করা হয়েছে। পুলিশের এ তাৎক্ষণিক পদক্ষেপে নির্দিষ্ট সময়ের ফ্লাইটে সৌদি আরব যেতে পেরেছেন প্রবাসী জসিম উদ্দিন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সৌদি প্রবাসী জসিম উদ্দিন রাত ২টা ৩৫ মিনিটের ফ্লাইটে ওঠার উদ্দেশ্যে তার ভগ্নিপতি সাগর খানকে সঙ্গে নিয়ে আখাউড়া স্টেশন থেকে সন্ধ্যা ৬টায় 'মহানগর গোধূলী এক্সপ্রেস' ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাত ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর স্টেশনে ট্রেন থেকে নেমে যান। তবে তাড়াহুড়োতে ভুলক্রমে প্রবাসীর পাসপোর্ট, বিমান টিকেট ও জরুরি কাগজপত্রসহ ব্যাগটি ট্রেনের ভেতরেই ফেলে আসেন তারা।  

বিমানবন্দরে পৌঁছানোর পর ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে তারা দিশেহারা হয়ে পড়েন। পরবর্তীতে রাত ৯টা ২৮ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানানো হয় এবং পুলিশের সহায়তা চাওয়া হয়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. বুলবুল আহমেদ এবং ডিসপাচার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান সংবাদের গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিকভাবে কমলাপুর রেলওয়ে থানা ও রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষকে বিষয়টি জানান।  

আরও পড়ুন<<>>গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি আজ

সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে ঢাকা রেলওয়ে থানার একটি টিম প্ল্যাটফর্মে অবস্থানরত মহানগর গোধূলী ট্রেনের প্রতিটি কোচে তাৎক্ষণিক তল্লাশি চালায়। কোচে ব্যাগটি না পেয়ে পুলিশ সদস্যরা কৌশল পরিবর্তন করে স্টেশনে অবস্থানরত ভবঘুরেদের ওপর নজরদারি শুরু করেন। একপর্যায়ে এক ভবঘুরে কিশোরের কাছে ব্যাগটি দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।  

জিজ্ঞাসাবাদে কিশোরটি ব্যাগটি কুড়িয়ে পাওয়ার কথা জানায়। পরে ব্যাগটি খুলে যাচাই-বাছাই করে প্রবাসী জসিম উদ্দিনের হারিয়ে যাওয়া মূল পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস শনাক্ত করা হয়। 

খবর পাওয়ার মাত্র ৩০ মিনিটের মাথায় নিখোঁজ ব্যাগ ও সকল কাগজপত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।  উদ্ধারকৃত পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যথাযথ যাচাই-বাছাই শেষে প্রবাসীর প্রতিনিধি সাগর খানের নিকট হস্তান্তর করা হয়। 

এর ফলে সৌদি প্রবাসী জসিম উদ্দিন নির্ধারিত সময় অনুযায়ী ওই রাতেই সৌদি আরবের ফ্লাইটে নির্বিঘ্নে যাত্রা করেন এবং বড় ধরনের আর্থিক ক্ষতি ও ভোগান্তির হাত থেকে রক্ষা পান।  

দায়িত্বপালনে অনন্য ভূমিকা রাখার জন্য এ অভিযানে জড়িত ঢাকা রেলওয়ে থানা ও ৯৯৯-এর ৭ জন পুলিশ সদস্যকে অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের