ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের আরও কমেছে। তবে পুরো মাসের হিসাবে তেলের দাম প্রায় ২০ শতাংশ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি না হলেও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে তেলের সরবরাহ বেড়েছে। এর প্রভাবেই তেলের দামে কিছুটা পতন দেখা গেছে।
গ্রিনিচ মান সময় শুক্রবার সকাল ২টা ১৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়।
আরও পড়ন : ভ্রমণের জন্য বাংলাদেশকে আরও নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র
তবে মাসিক হিসাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ২০ শতাংশ বাড়ার পথে রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































