ছবি: সংগৃহীত
এবার এশিয়ান লিজেন্ডস লিগে মাঠ মাতাবেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ টুর্নামেন্টে তিনি বাংলাদেশ টাইগার্সকে নেতৃত্ব দেবেন।
এছাড়াও বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে দলে রয়েছেন অলক কাপালি, তুষার ইমরান, ধীমান ঘোষ, সাকলাইন সজীব, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, আরিফুল হক, শফিউল ইসলাম ও মুক্তার আলীর মতো জাতীয় দলের হয়ে খেলা অভিজ্ঞ ক্রিকেটার।
এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নেবে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্স।
গত ৩০ জুলাই জাম্বিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।
টুর্নামেন্টে অংশ নেবেন এশিয়ার বিভিন্ন দেশের সাবেক ও তারকা ক্রিকেটাররাও। পাকিস্তানের হয়ে খেলবেন ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।
আরও পড়ুন <<>> ছিনতাইয়ের কবলে রোলেক্স ঘড়ি-মোবাইল খোয়ালেন ফুটবলার
শ্রীলঙ্কার দলে থাকবেন কুমার সাঙ্গাকারা ও থিসারা পেরেরা। ভারতের প্রতিনিধিত্ব করবেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক ও হরভজন সিং। অন্যদিকে আফগানিস্তানের হয়ে মাঠে নামবেন হজরতউল্লাহ জাজাই ও আসগর আফগান।
বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার সরকার, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































