Apan Desh | আপন দেশ

নয়ন নাহার কবিতা ‘নীলপদ্ম’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬, ২৬ জুলাই ২০২৬

নয়ন নাহার কবিতা ‘নীলপদ্ম’

ছবি: আপন দেশ

নীলপদ্ম

দীঘির কালচে জলে 
একটাই নীলপদ্ম ছিলো
আমি তাকে সঙ্গ দিতাম 
প্রতিদিন আমার মতো করে।

দীঘির সান বাঁধানো ঘাটে 
বসে বসে তার সঙ্গে কথা বলতাম
পদ্মকে আমার খুব আপন মনে হতো
আমার সবটুকু বিলিয়ে দিতাম তাকে।

পদ্মও আমাকে তার মতো করে সঙ্গ দিতো
আমাকে আনন্দ দিতো- দীঘির জলে দোল খেতো 
আমিও তার সঙ্গে দোলতাম আর তাকে দেখতাম
আমাদের দু’জনের মধ্যে অনেক ভাব ছিলো।

দূর থেকে আমাদের মনের ভাব আদান প্রদান হতো
কারোই কোন অভিযোগ ছিলো না, ছিলো না কোন তাড়া
অনেক সময় নিয়ে আমরা আড্ডা দিতাম
জলের ঢেউ খেলানো ভালোবাসা আর আদর পেতাম।

মনের গভীর গহীনে লুকায়িত যত স্বপ্ন ছিলো
সব তাকে বলতাম, ভাষা ছিলো না 
মুখে বুলি ফুটিয়ে কথা বলতে হতো না 
কথা হতো চোখের ইশারায়, চুপ চাপ চেয়ে থাকে।

হঠাৎ সব কিছুর অবসান ঘটিয়ে পদ্ম হারিয়ে গেলো
আমাকে একটি বারও বললো না- আমি চলে যাবো 
কোথাও নেই সে, কিন্তু কোথায় গেলো নীলপদ্ম? 
অনেক খুঁজেও তাকে আর পাওয়া গেলো না।

আমার নীলপদ্ম আমাকে ধোঁকা দিয়েছে
সে হারিয়ে গেছে অন্য কোথাও
কিন্তু আমি তো সেই দীঘির সান বাঁধানো ঘাটে 
এসে বসে থাকি পদ্মের আশায় সে আসবে বলে।

দিন যায়, মাস যায়, বছর ঘুরে- ফিরে আসে বছর
কিন্তু আমার পদ্ম আর আসে না কভু ফিরে
আমি এখনো তাকে খুঁজি আমার মতো করে
এক অজানা অপেক্ষা আমাকে আটকে রেখেছে।

যেখানেই থাকো নীলপদ্ম আমাকে ভুলে যেয়ো না
আমি তোমাকে ভালোবাসি তোমাকে চাই 
আবার তোমাকে চাই তোমার সাথে কথা বলতে চাই
এসো আবার দিঘির জলে আমি তোমার অপেক্ষায়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়