Apan Desh | আপন দেশ

বাংলাদেশ থেকে ১৩০০ চালক নেবে দুবাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ২৭ জুন ২০২৪

বাংলাদেশ থেকে ১৩০০ চালক নেবে দুবাই

দুবাই গমনেচ্ছু ট্যাক্সি ও মোটরসাইকেল চালকদের সুখবর দিলো দেশটি। চলতি বছর বাংলাদেশ থেকে ১৩০০ চালক নেবে সংযুক্ত আরব আমিরাত। এরমধ্যে ১ হাজার মোটরসাইকেল এবং ৩০০ ট্যাক্সি চালক। এছাড়া আগামী বছর থেকে নেয়া হবে ২ হাজার করে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালকের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

প্রতিমন্ত্রী জানান, এ বছর ১ হাজার ৩০০ নেবে। এরমধ্যে এক হাজার মোটরসাইকেল চালক রয়েছে, প্রতি মাসে ২০০ করে এ পাঁচ মাসে। আর ৩০০ হলো ট্যাক্সি চালক যাবে। কমপক্ষে প্রতি বছর ২ হাজার করে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক যাবে। এ সংখ্যাটা আরও বাড়বে।

আরও পড়ুন>> ‘অভিবাসী প্রত্যাবাসন’ কর্মসূচিতে ৭৯ হাজার নিবন্ধন

এ সময় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি জানান, আমি এখানে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানিকে নিয়ে এসেছি। দুবাইয়ে বাংলাদেশি ট্যাক্সি চালকের চাহিদা রয়েছে। সম্প্রতি এ দুই সেক্টরে বাংলাদেশ থেকে ৫০০ লোকের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন প্রায় শ’খানেক লোক নেয়া হচ্ছে বাংলাদেশ থেকে।

তিনি আরও জানান, এ বছর প্রায় ১ হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিয়োগ করা হবে। এ সংখ্যাটা সামনে বাড়বে। পরবর্তী বছরগুলোতে এ সংখ্যাটি ২ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গত বছর দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ২ হাজার ১০০ কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা অন্যান্য সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছি-নিরাপত্তা কর্মী, আতিথেয়তার জন্য কর্মী নিচ্ছি।

ট্যাক্সি ও মোটরসাইকেল চালকদের বেতন জানতে চাইলে আল হামুদি বলেন, এ কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন। বাজারের চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করবে কতদিন এ দুই খাতে কর্মী যাবে।

বৈঠকে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসহ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ