‘জনশক্তি রফতানিতে বাংলাদেশ হবে পৃথিবীর রোল মডেল’
সৌদি আরবের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বাংলাদেশ থেকে কীভাবে সৌদি আরবে আরও বেশি দক্ষ ও যোগ্য শ্রমিক আমরা পাঠাতে পারি এবং আমাদের টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে কীভাবে যৌথ কোলাবোরেশন বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে সৌদি আরবের কারিগরি উৎকর্ষকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, এমন বিভিন্ন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র ও রাজনৈতিক উপদেষ্টা মাহাদী আমিন।সোমবার (০৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মাহাদী আমিন বলেন, আমাদের মূল লক্ষ্য বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষ (আন-স্কিলড) প্রতিটি ক্ষেত্রেই জনশক্তি রফতানি আরও বাড়ানো। এ বিষয়ে আমরা সৌদি সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করেছি।
০৫:৪১ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার